ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

ব্রাহ্মণবাড়িয়ার কসবার মূলগ্রাম ইউনিয়নের নিমবাড়ী গ্রামে মানিক মিয়া হত্যা মামলায় পিতা ও দুই ছেলেসহ তিন আসামিকে যবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।